ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৪:১১

আগের মত আর দেশি মাছ পাওয়া যায় না। বর্তমানে যতটুকু মাছ পাওয়া যাচ্ছে তার দামও বেশি। বেশি দামে মাছ কিনে শুঁটকি তৈরি করে লোকসানের শিকার হতে হচ্ছে। এজন্য শুঁটকির এই ভরা মৌসুমেও শুঁটকি উৎপাদনকারীর সংখ্যা খুব কম। কথাগুলো দৈনিক সকালের সময়' কে বলছিলেন নওগাঁর আত্রাই উপজেলার শুঁটকি পল্লী হিসেবে খ্যাত ভরতেঁতুলিয়া গ্রামের মোজাহার আলী মোল্লা।
​সরজমিনে দেখা যায়, উত্তর জনপদের মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত স্থান সমূহের মধ্যে আত্রাইও একটি বিখ্যাত স্থান। প্রতিদিন শতশত টন মাছ আত্রাই থেকে রেল, সড়ক ও নৌ পথে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। সে অনুযায়ী শুঁটকি উৎপাদনেও আত্রাইয়ের যথেষ্ট প্রসিদ্ধি রয়েছে। এক সময় রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজপুরসহ দেশের প্রায় ১৫/২০ জেলাতে বাজারজাত করা হতো আত্রাইয়ে শুঁটকি মাছ। আর এ মাছের শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন প্রায় শতাধিক পরিবার। উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকি তৈরিতে বিশেষভাবে খ্যাত। 
এ গ্রামের শতাধিক শুঁটকি ব্যবসায়ী এ পেশার সাথে সম্পৃক্ত। শুধু বর্ষা মৌসুমে শুঁটকি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে তারা পরিবারের সারা বছরের ভরণপোষণ নিশ্চিত করতেন। এবারে এলাকায় আগাম বন্যার কারণে নদী ও খাল বিলে পানি মাছের মূল সময়ে কমে যাওয়ায় দেশি মাছ মিলছে অনেক কম। এছাড়াও নদী এবং খাল-বিলগুলোতে নিষিদ্ধ রিংজালের অবাধ ব্যবহার মাছের প্রজননকে ধ্বংস করে দিচ্ছে। বর্ষা মৌসুমে এসব নিষিদ্ধ রিংজাল ও সোঁতিজাল দিয়ে মাছ নিধন করায় কাঁচা মাছের আমদানি অনেক কম বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
​ভরতেঁতুলিয়া গ্রামের বিশিষ্ট শুঁটকি ব্যবসায়ী আব্দুস ছাত্তার সরদার 'দৈনিক সকালের সময়' কে বলেন, শুঁটকি ব্যবসার সাথে আমি দীর্ঘদিন থেকে সম্পৃক্ত। শুঁটকি তৈরিতে অর্থ খরচের সাথে সাথে যথেষ্ট শ্রম ব্যয় হয়। সর্বোপরি রৌদ্র বৃষ্টি ও মাছের দুর্গন্ধ সবকিছুকে উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে এ পেশা চালিয়ে আসছি। পুঁটি, খোলসানী, চান্দা, রায়খর, সাটিসহ বিভিন্ন জাতের দেশি মাছের শুঁটকি আমরা তৈরি করি। কিন্তু এবারে দেশি মাছের অভাবে পর্যাপ্ত পরিমাণ শুঁটকি তৈরি করতে পারছি না। 
অপর শুঁটকি ব্যবসায়ী নাফিকুল ইসলাম বলেন, পুঁটি ও সাটি মাছের শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে। পুঁটি মাছের শুঁটকি এখন ডাস করে ব্যান্ড তৈরির কাজে ব্যবহার হচ্ছে। দেশের বিভিন্ন ব্যান্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানে পুঁটি ও মিশালী মাছের শুঁটকির চাহিদা বেড়েছে। কিন্তু মাছের অভাবে চাহিদা মত শুঁটকি আমরা তৈরি করতে পারছি না।
​এদিকে দেশি মাছের এ অভাবের জন্য অবৈধ রিংজাল ও সোঁতিজালকে দায়ী করেছেন সচেতন মহল। তাদের দাবি বর্ষা মৌসুমের শুরু থেকেই যদি অবৈধ ভাবে মৎস্য নিধন রোধে প্রশাসনের কঠোর নজরদারি থাকতো তা হলে এ সময় এসে দেশি মাছের সংকট হতো না। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান 'দৈনিক সকালের সময়'  কে বলেন, অবৈধভাবে মৎস্য নিধন রোধে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করে রিংজাল ও সোঁতিজাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই সাথে অনেকের অর্থ দণ্ডও করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা