আক্কেলপুরে বাজার মনিটরিংয়ে ইউএনও
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে, ভেজাল রোধে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে জয়পুরহাটের আক্কেলপুরে বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ১২টায় পৌর এলাকার কলেজ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।
অভিযান চলাকালে তরমুজ পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি, মূল্য তালিকা না রাখা ও রাস্তায় যত্রতত্র গাড়ি পাকিংয়ের অপরাধে ৮ জনকে জরিমানা করেন। এসময় ইউএনও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হচ্ছে।পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন করা আছে কি না ও বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখছি। কোন ধরনের অনিয়ম দেখলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। নিয়মিত এধরণের অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক
নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক
দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের অন্তঃসত্ত্বা মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আদালত
লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১