ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে প্রতারণা মামলায় শিক্ষকসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ৩:৩৮

জয়পুরহাটে প্রতারণা মামলায় শিক্ষকসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর ৩টায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এঘটনায় জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী মীর মাহবুবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ধানমন্ডি এলাকার সামসুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (৩৫), সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের কাজী মোফাজ্জল হোসেনের কাজী মাহফুজুর রহমান ওরফে মাস্টার (৫০) ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও এঘটনায় খলিলুর, বাপ্পি ও নাহিদসহ ৪/৫ জন আসামী পালিয়েছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত জানা যায়নি মাহফুজুর রহমান ওরফে মাস্টার এর কর্মরর্তরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এছাড়াও সাবিনা ইয়াসমিনের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণ দেখা যায়, জেলার সদর উপজেলার ধারকী গ্রামের মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে প্রতারনা করে আসামীরা। অপহরন করে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। এরমধ্যে কিছু টাকাও দিয়েছিল মাহবুব। কিন্ত তার কাছ থেকে বারবার কৌশলে মুক্তিপনের টাকা আদায় করে যাচ্ছিল প্রতারকরা। এক পর্যায়ে মামলা করলে পুলিশ কৌশলে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামীদের নিকটে পঞ্চম হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে তাদের জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এঘটনার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ

মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক

নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক

দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের অন্তঃসত্ত্বা মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আদালত

লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত