ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ৩:৪৭

সাঘাটা উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।
‎
‎উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মান-অভিমান ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সকলকে মাঠে নামতে হবে এবং দলীয় চেতনা ও আদর্শ ধরে রাখতেই আমরা সাফল্য অর্জন করতে পারব।
‎
‎উপজেলা হল অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ আলী, আহ্বায়ক, সাঘাটা উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন আব্দুল মঈন প্রধান লাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাঘাটা উপজেলা বিএনপি।
‎
‎সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভা শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলা বোনারপাড়া বাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার