তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যস্ততম রংপুর-দিনাজপুর মহাসড়কের নতুন চৌপথি এলাকা বর্তমানে ভয়াবহ যানজটের কবলে পড়েছে।
প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে তিন চার সারি করে অটো রিকশা, সিএনজি, অটো ভ্যান যত্রতত্র দাঁড়িয়ে থাকায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সড়কে বেড়েছে দুর্ঘটনা।এর ফলে সাধারন পথচারী, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের সাথে সংযোগ সড়ক কিশোরগঞ্জ,বদরগন্জ বুড়ীরহাটগামী অটো রিকশা,সিএনজি ও আটো ভ্যানের অবৈধ দাঁড়িয়ে থাকা এবং যাত্রী ওঠানামার হিড়িকে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।গুরুত্বপূর্ণ এই চৌপথিতে প্রায়ই দীর্ঘ সময় যানবাহন আটকে থাকছে।এতে করে মানুষের একদিকে সময় নষ্ট হচ্ছে,অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই সড়ক দিয়েই প্রতিদিন কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। বিশেষ করে ছোট শিশুদের জন্য এ সড়ক হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারাগঞ্জ শিশু নিকেতন অভিভাবক মোছা: বিলকিস বেগম জানান জানান, যানজটের মধ্যে দ্রুতগামী বাস ও অনিয়ন্ত্রিত ছোট যানবাহনের ভিড়ে শিশুদের রাস্তা পারাপার করানো প্রতিদিনই আতঙ্কের বিষয়।
স্থানীয় ব্যবসায়ী এমদাদুল হক বলেন,এই সড়ক দিয়ে নিয়মিত ঢাকাগামী ডে-কোচ ও নাইট-কোচ ছাড়াও রংপুর ও দিনাজপুরগামী বিভিন্ন যাত্রীবাহী বাস চলাচল করে।এসব বড় যানবাহন চলাচলের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অটো, সিএনজি ও আটো রিকশা ভ্যানের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য অসতর্কতাতেই যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকজন পথচারী অভিযোগ করে বলেন, রাস্তার পাশে কোনো নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় অটো ও রিকশা ভ্যান চালকেরা যেখানে-সেখানে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী তুলছেন। ফলে ফুটপাত ও রাস্তার একাংশ দখল তাদের দখলে। এতে বয়স্ক মানুষ, নারী ও শিশুদের চলাচল বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এই জায়গা (মোড়)গুলি জেলা পুলিশ দেখেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা