ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার


নাছির উদ্দিন, রামু photo নাছির উদ্দিন, রামু
প্রকাশিত: ১৮-১-২০২৬ দুপুর ২:১৩

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পুলিশের এক বিশেষ যৌথ অভিযানে ধানের বস্তার ভেতর লুকানো অবস্থায় বিপুল পরিমাণ রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬) নামে এক পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও কারিগরকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই খোরশেদ আলম ও এএসআই জহিরুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কালু চৌকিদারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে থাকা ধানের বস্তার মধ্যে নিপুণভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ কালু চৌকিদার পানিস্যাঘোনা এলাকার শহর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর ও পেশাদার অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র আইন, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধারকৃত গুলি ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু