অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
সরকারি অনুমোদন ও তথ্য অধিদপ্তরের নিবন্ধন ছাড়াই পরিচালিত ‘সকালের সময় ডটকম’ নামের একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ব্যবহার করে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের ব্ল্যাকমেইল ও হয়রানির অভিযোগ উঠেছে। পোর্টালটির কথিত সম্পাদক মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে অনৈতিক সুবিধা আদায় এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। জানা গেছে, এর আগেও এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন।
ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন থাকার দাবি করে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে এই পোর্টালটি চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়ে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশের পর আর্থিক সমঝোতা বা টাকা পেলে পরবর্তীতে সেই সংবাদ ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়। এভাবে নিয়মিত ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের একটি অসাধু সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রেলওয়ের ভেতরের কিছু কর্মকর্তা ও কর্মচারী নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রেষারেষি বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই অনিবন্ধিত পোর্টাল ও তার কথিত সম্পাদককে ব্যবহার করছেন। সহকর্মীদের বিরুদ্ধে টাকা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করানো হচ্ছে, যার ফলে কোনো সঠিক তদন্ত ছাড়াই অনেক ক্ষেত্রে সৎ কর্মকর্তা-কর্মচারীদের বদলি বা প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হচ্ছে। পরবর্তীতে একই চক্র আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
ভুক্তভোগী কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদাররা মনে করছেন, এ ধরনের ব্ল্যাকমেইলার ও চাঁদাবাজদের ভয় না পেয়ে সামাজিকভাবে বয়কট এবং আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করলেই চুপ না থেকে সরাসরি থানায় মামলা দায়েরসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে অনিবন্ধিত ও অপসাংবাদিকতায় জড়িত চক্রগুলোর অপতৎপরতা বন্ধে পুলিশ ও রেলওয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত