আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং
মনপুরা উপজেলায় সুস্থ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মনপুরা গড়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ) দিনব্যাপী এই ফুট পেট্রোলিং পরিচালিত হয় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে। অভিযানের আওতায় বাধের হাট, মুক্তিযোদ্ধা ভবনের সামনে, হাজীরহাট বাজার ও হাজীরহাট ঘাট এলাকায় নৌবাহিনীর সদস্যরা টহল দেন।
পেট্রোলিংকালে নৌবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কার্যক্রম, মাদক কারবার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তারা।
নৌবাহিনী সূত্র জানায়, সুস্থ ও সুষ্ঠু নির্বাচন, গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুট পেট্রোলিংয়ের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে এবং অপরাধ দমনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ