মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
আমাদের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির উদ্যোগে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের পৌরপার্ক থেকে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোডে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবি এম ওবায়দুল ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি সদস্য এ্যাড. ফারহানা জামান নিপা।
এ সয়ম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লবের চেতনায় আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে বিজয়ের জন্য সকলকে কাজ করার জন্য আহবান জানান।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার