পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
‘আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরা জাগলেই সত্যের হবে জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মুহাম্মাদ আলাউদ্দীন শেখ, মাওলানা মুহা. সুলায়মান মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল মান্নান এবং ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম আকন।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হয়। অন্যায়, অবিচার ও সামাজিক অবক্ষয় রুখে দিতে তরুণদের ব্যক্তিগত আত্মশুদ্ধির পাশাপাশি আদর্শিক শক্তিতে বলীয়ান হতে হবে। দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠনে ইসলামী অনুশাসন ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার জন্য যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব
রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা