অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারও করা হচ্ছে বলে অভিযোগ করেছে নওয়াপাড়া প্রেসক্লাব। প্রেসক্লাবের অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি চক্র অপসাংবাদিকতায় জড়িয়ে পড়েছে। তারা মূলধারার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো, ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এ ছাড়া চক্রটির কয়েকজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। সম্প্রতি ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এসব অপতৎপরতা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এবং অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমানের কাছে স্মারকলিপি দুটি হস্তান্তর করা হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের মাধ্যমে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরও স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহসভাপতি মোজাফ্ফর আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সদস্য ও দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, সহসভাপতি খায়রুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সহসম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন এবং সদস্য গাজী রেজাউল করিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
এমএসএম / এমএসএম
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব