সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
সৌদি আরবে ভালো কোম্পানিতে চাকরি, নিশ্চিত কর্মসংস্থান ও বৈধভাবে বসবাসের স্বপ্ন দেখিয়ে বিদেশগামী অসহায় মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করার অভিযোগ উঠেছে এক আদম পাচারকারী দালালের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম আরিফুল ইসলাম লিটু (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের মফিজুলের ছেলে।
অভিযুক্ত লিটুর মিষ্টি কথায় বিশ্বাস করে ভিটেমাটি ও সহায়-সম্বল বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমিয়ে এখন চরম মানবেতর জীবনযাপন করছেন বহু প্রবাসী। অন্যদিকে দেশে থাকা পরিবারগুলোর মধ্যে চলছে বুকফাটা কান্না ও হাহাকার।
ভুক্তভোগীদের অভিযোগ, শুধু চাঁপাইনবাবগঞ্জ সদর ও আশপাশের গ্রামীণ অঞ্চল থেকেই নয়, একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে জেলা ও জেলার বাইরে থেকেও অসংখ্য মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র। ভালো কোম্পানিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দিয়ে সৌদি আরবে নেওয়ার পর তাঁদের বিভিন্ন অনিশ্চিত ‘সাপ্লাই’ কোম্পানিতে ফেলে দেওয়া হয়। সেখানে গিয়ে অনেকে কাজ পাচ্ছেন না, আবার কেউ কেউ কাজ পেলেও তিন-চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এর ওপর ইকামা (বৈধ কাজের অনুমতিপত্র) জটিলতায় পুলিশের ভয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা, চড়া সুদে ঋণ ও শেষ সম্বল জমিজমা বিক্রি করে স্বজনদের বিদেশে পাঠিয়েছিলেন তাঁরা। কিন্তু যাওয়ার পর বাস্তবতা পুরোপুরি উল্টো হয়ে দাঁড়ায়। এর আগে আস্থা অর্জনের জন্য লিটু অন্য এক প্রবাসীর ভালো থাকার ভুয়া উদাহরণ তুলে ধরে তাঁদের আশ্বস্ত করেছিলেন।
এদিকে সৌদিতে থাকা প্রবাসীদের দুর্দশা ও দেশে দেওয়া টাকার বিষয়ে প্রতিবাদ জানালে লিটু ও তার সহযোগীরা উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। কোনো উপায় না পেয়ে প্রতিকার চেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী। তবে অভিযোগের পর লিগ্যাল এইড অফিস থেকে একাধিকবার শুনানির তারিখ নির্ধারণ করা হলেও লিটু উপস্থিত হননি, এমনকি কর্মকর্তার ফোনও রিসিভ করেননি।
এলাকাবাসী ও প্রতারিত পরিবারগুলোর দাবি, নতুন করে যেন আর কোনো নিরীহ মানুষ এই প্রতারক সিন্ডিকেটের ফাঁদে না পড়ে, সেজন্য অবিলম্বে অভিযুক্ত আরিফুল ইসলাম লিটুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং আত্মসাৎ করা টাকা উদ্ধারের উদ্যোগ নেওয়া হোক।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আরিফুল ইসলাম লিটুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর গ্রামের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
এমএসএম / এমএসএম
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব