ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
ঢাকার ধামরাইয়ে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তাসহ চারটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গত মাসে আগুনে ক্ষতিগ্রস্ত মোছলেহ উদ্দিনের পরিবারকে যারা সহযোগিতা করেছিলেন, তাদের বাড়ির সামনেই এসব সামগ্রী রেখে যাওয়া হয়েছে।
মোছলেহ উদ্দিনের ছেলে সাজিদুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর তাদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় মুঠোফোনে তাদের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ করেও প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে জানান সাজিদুল। নতুন করে বাড়ির সামনে এসব সামগ্রী রেখে যাওয়ার ঘটনায় একটি চক্রকে সন্দেহ করছেন তারা। বিষয়টি তদন্ত করে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ওয়াহিদ ভূইয়া রিপন বলেন, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার পর সহযোগিতা করায় তাদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তারা ধারণা করছেন।
ভুক্তভোগীরা রাতে ও সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চান। পরে তাদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) দেবাশীষ ছানা বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব