জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়াম মাঠে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারা দেশের ৬৪ জেলা এবং ৫০৩ টি উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে শুরু হয়েছে পৌরসভার অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা।জেলা প্রশাসন ও জয়পুরহাট পৌরসভার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে পৌরসভার ১ নং অঞ্চল এবং ৩ নং অঞ্চল খেলায় অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে এ প্রতিযোগিতার স্থানীয় আয়োজনের উদ্বোধন করা হয়।
১-০ গোলের ব্যবধানে পৌরসভার ৩ নং অঞ্চল কে পরাজিত করে বিজয়ী হয়েছে পৌরসভার ১ নং অঞ্চল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং তাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন