ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন


জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি photo জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৪:৩০

পিরোজপুরে স্থানীয় সরকার গাইডলাইন ও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

জিয়ানগর রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন।

সভায় বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য প্রণীত তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, জনসমাগমস্থলে ধূমপান প্রতিরোধ এবং পৌরসভাসহ সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব ও কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল হোসেন মল্লিক, প্রধান সহকারী ফরিদা বেগম, দ্য ডেইলি স্টার প্রতিনিধি মো. হাবিবুর রহমান, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেয়ামাত উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি কামরুন্নাহার মুন্নী, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমিন এবং লাইসেন্সিং কর্মকর্তা আসাদুজ্জামান জনি প্রমুখ।

আলোচনা সভা শেষে পৌর এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিনকে ফোকাল পয়েন্ট মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পৌর বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র

নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব

রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত