নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার, ৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের সি. ডি. স্কুল মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন মোঃ নূর ইসলাম স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সভায় দলের নির্বাচনী অঙ্গীকার ও প্রচারণার গান পরিবেশন করা হয়, যা উপস্থিত জনতার মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেয়।
বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুল মান্নান, এবং প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন নূর ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, জেলা সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সৌরভ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্লা, দপ্তর সম্পাদক শুভ মোল্লা, এবং নেতৃবৃন্দ শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খান প্রমুখ।
সভা শেষে দলমত নির্বিশেষে সকল শ্রেনীর লোক লায়ন মোঃ নূর ইসলামের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত