ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৬ বিকাল ৭:১৯

প্রতিদ্বন্দ্বি কোন প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল। নির্বাচিত সভাপতি হলেন অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী।
রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসান সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিতরা হলেন: সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট  শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।
গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিলো নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিলো ৩৮২। কিন্তু গত ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্রধান নির্বাচনের নিকট পূর্ন প্যানেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ। যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বি প্যানেল ছিলো না।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মান্দায় চেয়ারম্যান-মাতবরদের সালিস নারীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান

অনাথ আশ্রম থেকে এইচএসসিতে জিপিএ-৫: আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের কোশিক চাকমা

কুতুবদিয়ায় এইচএসসির ফল বিপর্যয়

বড়লেখায় এইচএসসি ও সমমানে পাসের হার কলেজ ৩৭.৫৮ ও মাদ্রাসায় ৫৬.৩১ শতাংশ

ইঞ্জিনিয়ারিং করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা: জামায়াত আমির

হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ