রমজান উপলক্ষে ইয়ারা গ্রুপের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইয়ারা গ্রুপের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন তার নিজ বাড়ি থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পেয়াজ, ছোলা, ভুট, আলু, তেল, সেমাই, চিনি, মুড়ি সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং ঈদ উপলক্ষে প্রয়োজনীয় উপকরণ। সামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা।
এ সময় ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ইয়ারা গ্রুপের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এমরান হোসেন ভুঁইয়ার নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। এ সময় তারা বলেন, মনির উদ্দিন পাটোয়ারী আমাদের গ্রাম তথা লাকসামের গর্ব। প্রতিবছরই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকেন। এমরান হোসেন পাটোয়ারী জানান, ইয়ারা গ্রুপের এ বছরের আয়োজন ছিল ব্যতিক্রমী এবং বৃহৎ পরিসরের।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান