ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ৩:৪৫

মিষ্টি কুমড়া চাষ করে লাখপতি বেকার যুবক রিপন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের হালিম শেখের ছেলে মোঃ রিপন শেখ চার বছর আগে ডিগ্রী পাস করে চাকরির পিছে ঘুরে চাকরি না পেয়ে সিদ্ধান্ত নেন নিজের জমিতে চাষাবাদ করে স্বাবলম্বী হবো। নিজের ৮ বিঘা জমিতে শুরু করেন মিষ্টি কুমড়া চাষ। মরিচ ক্ষেতের মধ্যে আষাঢ় মাসের প্রথম সপ্তাহে মিষ্টি কুমড়ার বীজ রোপন করে তা ধীরে ধীরে মরিচ গাছের ক্ষেতের উপর দিয়ে ছড়িয়ে পড়ে ডোগা।মরিচ শেষ হলেই ধরতে শুরু করে মিষ্টি কুমড়া।মিষ্টি কুমড়া চাষে সার ও কীটনাশকের তেমন প্রয়োজন হয় না ।৮বিঘা  জমিতে প্রতি সপ্তাহে ৩০ থেকে ৩৫ মণ মিষ্টি কুমড়া বিক্রি করেন রিপন।প্রতি মন মিষ্টি কুমড়া ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করেন।প্রতিবছর মিষ্টি কুমড়া ও মরিচ বিক্রি করে রিপনের আয় হয় ৪ থেকে ৫ লক্ষ টাকা। কৃষক  রিপন জানান ডিগ্রী পাস করে যখন কোন চাকরি পায়নি তখন সিদ্ধান্ত নেয় নিজের ৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া ও মরিচ চাষ করব। মিষ্টি কুমড়া ও মরিচ বিক্রি করে এবারও আমি ৫০ শতক জমি খরিদ করেছি। বাড়িতে ঘর দরজা করেছি। আমার এখন আর কোন অভাব নেই। উপসহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন বলেন রিপন একজন শিক্ষিত কৃষক তার মিষ্টি কুমড়ার ক্ষেত আমি পরিদর্শন করেছি এবার আবহাওয়া অনুকূল থাকায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। সে মিষ্টি কুমড়া আর মরিচ  বিক্রি করে পুরোপুরি স্বাবলম্বী হয়েছে। রিপনের দেখাদেখি আরো অনেক কৃষক এখন মিষ্টি কুমড় আর মরিচ চাষ  করছে। উপজেলার জামালপুর ইউনিয়নে এবার ১৮০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন