ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল


ওসমানীনগর প্রতিনিধি photo ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ বিকাল ৫:১৪

ঐতিহাসিক মহান বদর দিবস উপলক্ষ্যে এবং বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মাজলুম মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ, ২০২৬) বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসা হলে এই মাহফিল সম্পন্ন হয়।
মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসা শাখার প্রধান ক্বারী অধ্যক্ষ মাওলানা মো. আব্দুন নূরের সভাপতিত্বে এবং মোস্তফাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামছুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী,প্রধান আলোচক ছিলেন ওসমানীনগর দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা আহমদ আলী হেলালী, প্রধান আকর্ষণ ছিলেন  শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের খতিব পীরজাদা হযরত মাওলানা মুফতি আল-আমিন ইসলাম যুক্তিবাদী,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস শহিদ এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাফেজ মাওলানা মুজির উদ্দিন। 
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সত্য ও মিথ্যার পার্থক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (সা.) যেভাবে বাতিলের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন, বর্তমান সময়েও মুসলিম উম্মাহর ঐক্য ও ঈমানী শক্তি বৃদ্ধিতে সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
বক্তারা ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের দুরবস্থার কথা উল্লেখ করে তাদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের অধিকার আদায়ে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং বিশেষ করে বিশ্বের সকল মাজলুম মুসলিম উম্মাহর নিরাপত্তা ও শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ওলামা মাশায়েখ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান