ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১০-৩-২০২৬ রাত ১১:২৯

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-র উদ্যোগে ১০ই মার্চ (মঙ্গলবার) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার-ভিডিপি সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আনসার-ভিডিপির কর্মকর্তা মোছাঃ ইয়াসমিন আরা বানু ও আনসার ভিডিপির প্রশিক্ষক সাকলাইন হোসেন উপজেলা সেটেলমেন্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ  সমবায় অফিসার প্রদীপ কুমার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার