ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ রাত ১০:৪৪

বগুড়া নন্দীগ্রামে পৌর এলাকায় বসবাসরত ৪ হাজার ৬শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ই মার্চ) দুপুর ২টায় নন্দীগ্রাম পৌরসভা কার্যালয়ে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ৩৯ বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। উক্ত ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন শেষে, তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর সভার সচিব শাহিন মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউর আলম সুমন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারন সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন,  নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু প্রমূখ।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক