উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম পুরোপুরি চালু হওয়ার আগেই চুরি হয়ে গেছে প্রায় ৬০০ পানির মিটার। এতে পানি সরবরাহ কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মিটার স্থাপনের পরও পানি না পাওয়া এবং এর মধ্যে মিটার চুরির ঘটনায় উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার ৬ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ৩ হাজার ৩০০টি বাড়িতে পানির মিটার সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২ হাজার ৬৫০টি বাড়িতে মিটার স্থাপন করা হয়েছে। তবে বিভিন্ন কারিগরি ত্রুটি ও মিটার চুরির কারণে বাকি সংযোগ স্থাপনের কাজ ব্যাহত হচ্ছে।
প্রকল্পের আওতায় পৌর এলাকার করতোয়া নদীর তীরে নির্মাণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। গত ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্ল্যান্টটি উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পরও এখন পর্যন্ত গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ শুরু হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন বলেন, চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে ৩ হাজার ৩০০টি পানির মিটার সংযোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু মিটার চুরি এবং পানির লাইনে কিছু কারিগরি ত্রুটি থাকায় কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থাপন করা মিটারের মধ্যে গত এক বছরে প্রায় ৬০০টি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ছয় মাসে চুরির ঘটনা বেশি ঘটেছে। এতে গ্রাহকদের পানি সংযোগ দিতে সমস্যা তৈরি হতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। চুরি যাওয়া মিটারের পরিবর্তে নতুন মিটার নিতে গ্রাহকদের একটি নির্ধারিত মূল্য পরিশোধ করতে হতে পারে। তিনি আরও জানান, পৌরসভার ঘোষগাতী, কাওয়াক ও উল্লাপাড়া এলাকায় মিটার চুরির ঘটনা বেশি ঘটেছে। পানি সরবরাহ চালুর আগেই বিপুলসংখ্যক মিটার চুরি হওয়ায় প্রকল্প বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে।
এদিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জানান, তাদের এলাকায় পানির মিটার স্থাপন করা হলেও এখন পর্যন্ত পানি সরবরাহ শুরু হয়নি। এর মধ্যে মিটার চুরি হওয়ায় তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মিটার চুরির কারণে পানি সংযোগ পেতে বিলম্ব হবে কি না, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। দ্রুত মিটার চুরি বন্ধ, চুরি যাওয়া মিটার পুনঃস্থাপন এবং নিরবচ্ছিন্ন পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পৌর এলাকায় পানির মিটার চুরির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, পানির মিটার চুরির বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার