ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ রাত ৮:৮

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকার একটি পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১০মার্চ) স্থানীয় সময় জোয়ারিয়ানালা ইউনিয়নের রামু রাবার বাগান কারখানার পূর্ব পাশে পাহাড়ের ভেতরের জঙ্গলে একটি ছড়ার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন প্রথমে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে,মরদেহটি বেশ কয়েকদিন ধরে সেখানে পড়ে ছিল,যার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,রামু রাবার বাগান কারখানার পেছনের পাহাড়ি জঙ্গলের ভেতরের জিরিতে মরদেহটি পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে,অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্টরা। কেউ যদি ব্যক্তিটিকে শনাক্ত করতে পারেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার