বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের মোংলাস্থ চাদঁপাই রেঞ্জের বনে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল, নৌকা ও হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ ৬ জন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনের চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদী খালী খাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। আটককৃতরা সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ও জয়মন্নি এলাকার বাসিন্দা। বাগেরহাট বিভাগীয় বন অফিস রবিবার সকালে জানায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বনের গহিনে অনুপ্রবেশ ও হরিণ শিকারের জন্য ফাঁদ পাতার গোপন তথ্যে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে শনিবার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে তাঁদের ঘেরাও করে আটক করা হয়। এ সময় শিকারিদের কাছ থেকে বিপুল পরিমাণ মালা ফাঁদ, জীববৈচিত্র ধ্বংসকারী নিষিদ্ধ খাল পাটা জাল এবং ২টি কাঠের নৌকা জব্দ করা হয়। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দিপন চন্দ্র জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান চালানো হচ্ছে। গ্রেফতার ৬ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে আসামিদের বাগেরহাটে আদালতে প্রেরন করা হয়।
Aminur / Aminur
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী