ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কাটা গাছ। যথাসময়ে নিলামের ব্যবস্থা না করায় গাছগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে গাছগুলো নিলাম না হওয়ায় সরকার সম্ভাব্য রাজস্ব আদায় থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এভাবে গাছ পড়ে থাকলেও সেগুলো নিলামের মাধ্যমে বিক্রির দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। সরজমিনে দেখা গেছে ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোর ভেতরে পড়ে থাকা গাছগুলো কুড়িগ্রাম জেলা পরিষদের আওতাধীন। সরকারি সম্পদ হিসেবে এসব গাছ সংরক্ষণ ও যথাসময়ে নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হলে সরকার আর্থিকভাবে লাভবান হতে পারত। কিন্তু দীর্ঘদিন ধরে গাছগুলো অযত্নে পড়ে থাকায় সেগুলোর কাঠের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো নিলাম না হওয়ায় মূল্যবান কাঠের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।রোববার (১১ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোর ভেতরে গিয়ে গাছগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকার চিত্র দেখা যায়। ডাকবাংলোর ভেতরে পড়ে থাকা এসব গাছের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়ভাবে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারি সম্পদ এভাবে ফেলে রেখে নষ্ট হতে দেওয়া কতটা যুক্তিসংগত, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় মতে, গাছগুলো দ্রুত নিলামের আওতায় আনা হলে কাঠের অবশিষ্ট মূল্য কাজে লাগানোর পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জনাব মোঃ সোহেল হোসাইন কায়কোবাদকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, গাছ গুলো দীর্ঘদিন এভাবে ফেলে রাখা হলে কাঠের মান ও বাজারমূল্য আরও কমে যেতে পারে। ফলে যে সম্পদ থেকে সরকারের আয় হওয়ার কথা, সেটিই একসময় মূল্যহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।এ অবস্থায় উপজেলা ডাকবাংলোয় পড়ে থাকা গাছগুলোর বর্তমান অবস্থা যাচাই করে দ্রুত নিলামের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে গাছগুলো কেন দীর্ঘদিন ধরে নিলাম করা হয়নি, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন সচেতন মহল।সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সম্ভাব্য রাজস্ব ক্ষতি এড়াতে কুড়িগ্রাম জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
Aminur / Aminur
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক