ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৩:৫৬

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মৎস্যচাষি, মৎস্যজীবী ও অন্যান্য সুফলভোগীদের নিয়ে ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের আওতাধীন ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’-এর অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই বিআরডিবি হলরুমে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদী এলাকার নির্বাচিত ২৫ জন মৎস্যজীবী অংশগ্রহণ করছেন। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে।
​প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান।
​কর্মশালায় অংশগ্রহণকারীদের হালদা নদী ও তৎসংলগ্ন কর্ণফুলী নদীর পরিবেশগত গুরুত্ব, প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা, সঠিক নিয়মে পোনা পরিবহন, আধুনিক নার্সারি ব্যবস্থাপনা, টেকসই মৎস্যচাষ পদ্ধতি এবং মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে বিস্তারিত ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়।
​উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা ও কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মৎস্যজীবীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Aminur / Aminur

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা