ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৩:২৬

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় নগরীর নওদাপাড়া একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন,সুন্দর, স্বাস্থ্যকর,বাসযোগ্য ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়েছেন,তা যথাযথভাবে পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলাবদ্ধতা নিরসন,ফুটপাত দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন বিশেষ সম্মাননা অর্জন করেছে। এ অর্জন কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণা বাড়িয়েছে।
মাহফুজুর রহমান রিটন বলেন,রাজশাহীকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিতে এবং বিশ্বদরবারে আধুনিক ও উন্নত নগরী হিসেবে তুলে ধরতে মহানগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সবার সার্বিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন,সুন্দর ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন,রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন,ফোরামের প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা-২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক ইয়াকুব শিকদার,রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিন,শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান এবং শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ আকবর আলী প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সহ -সভাপতি পাভেল ইসলাম মিমুল ,সহ- সভাপতি হাসান মৃধা,সাধারণ সম্পাদক আরিফুল হক রনি,যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার,সহ-সাংগঠনিক সম্পাদক এনসার আলী খান,দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী,মহিলা বিষয়ক সম্পাদিকারোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার