ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৩:২৮

ঢাকার ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় খানা জরিপ পরিচালনার জন্য নিয়োজিত সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সুপারভাইজার ও জরিপকারীদের হাতে ট্যাব তুলে দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ থেকে আনুষ্ঠানিকভাবে ধামরাই উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার কুল্লা ও চৌহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে খানা জরিপ কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এ কার্যক্রমের আওতায় নির্ধারিত এলাকার পরিবারের তথ্য সংগ্রহ ও জরিপের কাজ পরিচালনা করবেন নিয়োজিত সুপারভাইজার ও জরিপকারীরা। তথ্য সংগ্রহের কাজে ট্যাব ব্যবহারের মাধ্যমে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউর রহমান। এ সময় ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার