দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় দুই উপজেলার ৬১টি পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা প্রদান করেন তিনি। এর মধ্যে দাউদকান্দি উপজেলার ৪৭টি এবং মেঘনা উপজেলার ১৪টি পূজামণ্ডপ রয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ সংলগ্ন মারুফ ভিলায় এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা সবাই বাংলাদেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, বাংলাদেশ সবার।”
তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায় বলতে আমরা বলতে চাই না। আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি। কোনো একটি ধর্মের মানুষের সংখ্যা কম হলেই তাঁদের আলাদা করে দেখার সুযোগ নেই। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। দেশের প্রতিটি ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে সবাইকে দেশের উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সাবেক সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, সাবেক সদস্য সচিব কাউসার আলম সরকার এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন বাবু শঙ্কর রায়, বাবু রতন সাহা, বিশ্বনাথ বণিক, গৌরীপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু নরেন্দ্র কর্মকার নন্দন, সাংবাদিক লিটন সরকার বাদল, বাবু যুবরাজ দৈত্য, দাউদকান্দি পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অসক সাহা এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলা সভাপতি বাবু দুলাল সরকারসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধু সরকার।
দাউদকান্দি ও মেঘনা উপজেলার মোট ৬১টি পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা প্রদানকে কেন্দ্র করে আয়োজিত এ সভায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও পারস্পরিক সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।
Aminur / Aminur
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু