ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গংগারহাট দ্বিমুখী দাখিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আবু ছালেহ মো. শাহে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুস সালাম। এ সময় উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগন সহ সংশ্লিষ্ট মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুর রাজ্জাক সরকার, ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল, যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসু,সিনিয়র সহ সভাপতি লোকমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফশিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন এই একাডেমিক ভবনের মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Aminur / Aminur
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু