ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
বগুড়ার ধুনটে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সোনারগাঁ গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে লিখন শেখ (৩০) ও রিপন শেখ (৩৩), একই গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং চান্দারপাড়া গ্রামের দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, মারধর, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযানে নেমে চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Aminur / Aminur
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু