ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৩:২৩

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
রোববার (১১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের অবস্থাই বেহাল। প্রয়োজনীয় আসবাবপত্র ও ফ্যানের সংকট রয়েছে। ঝুঁকিপূর্ণ কক্ষেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলা রানী সরকার বলেন, “জরাজীর্ণ ভবনে পাঠদান ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাহিদা আক্তার, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস মুসল্লী ও অভিভাবক শহীদ মৃধাও দ্রুত ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানান।
খাশিয়াল ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. ওহিদুজ্জামান বলেন, “জরাজীর্ণ ভবনের তালিকায় বিদ্যালয়টির নাম রয়েছে। অস্থায়ী ঘর নির্মাণের প্রস্তাবসহ দুটি ডিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Aminur / Aminur

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার