ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১০-৩-২০২৬ বিকাল ৫:৪১

বগুড়ার ধুনট উপজেলার আনারপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতবাড়ি ও ঘরের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার আনারপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনারপুর গ্রামের প্রান্তিক কৃষক জাবেদ মোল্লার টিনশেড বসতঘরে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা কোনো রকমে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও ঘরে থাকা নগদ অর্থসহ প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জাবেদ মোল্লা জানান, “আগুনে আমার বসতঘর, ধান-চাল, আসবাবপত্র ও নগদ টাকাসহ সব কিছু পুড়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। এই ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের জন্য খুবই কঠিন হবে।”
এ বিষয়ে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
স্থানীয়রা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়