ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ৩:৪৪

জয়পুরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার  সকালে জেলা  বিএনপির আয়োজনে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে  একটি বিশাল র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন'র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সবেক এমপি আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জিয়াউল ফেরদৌস রাইট, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ। 

দিবসটি উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

বক্তারা বলেন, আজকের এই দিনে ইতিহাস জাতি হিসেবে স্বরন করে নতুন করে  ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
এইদিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।

এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে। এই ঘটনার আলোকে জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র