ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৬ বিকাল ৫:০

রাজশাহীর বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং গুরুতর দগ্ধ অবস্থায় ওই ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (গতকাল) রাতের দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারে। দগ্ধ ব্যবসায়ীর নাম আবুল কালাম (৫৩)। তিনি মুগাইপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আবুল কালামের এক স্বজন চিকিৎসকদের বরাতে জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ঘটনার এক দিন আগেও তিনি নিজ বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে সে সময় তা ব্যর্থ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর আবুল কালাম নিজ মুদিদোকানে যান। কিছুক্ষণ পর তিনি দোকানের চারপাশে পেট্রল ছিটিয়ে দেন। এরপর দোকানে আগুন ধরিয়ে ভেতরে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে তাঁর শরীরেও আগুন ধরে যায় এবং তিনি গুরুতরভাবে দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে বাগমারা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় থেকে সাত লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধ ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মিজান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আগুন দেওয়ার আগে আবুল কালাম দোকানের চারদিকে পেট্রল ছিটিয়ে দেন। এরপর আগুন ধরিয়ে নিজেই দোকানের ভেতরে ঢুকে পড়েন। পরে শরীরে আগুন নিয়ে তিনি দোকান থেকে বের হন।’

আরেক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর চোখের সামনেই আবুল কালাম নিজ হাতে দোকানে আগুন দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আবুল কালাম একটি সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া তিন দিন আগে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ সৃষ্টি হয়, যা তাঁকে আরও মানসিক চাপে ফেলে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আবুল কালাম নিজেই দোকানটিতে আগুন ধরিয়ে দেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার