খালিয়াজুরীতে রাতের আঁধারে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় রাতের আঁধারে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বাধীন মজুমদার সাতগাঁও বাজারের নগদ, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী।
জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন স্বাধীন মজুমদার। পথিমধ্যে সাতগাঁও গ্রামের বসুলপুর এলাকার বড় কালভার্টের কাছে পৌঁছালে দুইজন অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে তাকে আক্রমণ করে। এসময় তার হাতে থাকা কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এতে তার মুখে আঘাত লাগে এবং রক্তপাত হয়। একপর্যায়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ও দুটি বাটন মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্বাধীনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও ততক্ষণে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী স্বাধীন মজুমদার জানান, দোকান থেকে বের হওয়ার আগে তিনি ব্যাগে প্রায় ৬৫ হাজার টাকা গুনে রেখেছিলেন। এছাড়া কিছু খুচরা টাকা ছিল, যা গুনে দেখা হয়নি। সব মিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে।
অত্র ইউনিয়নের দায়িত্বে থাকা বিট অফিসার মোঃ নাজমুল হাসান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন কে একাধিক বার ফোন দিয়ে পাওয়া না যাওয়া তাঁর কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied