ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাটচাষি, পাট বীজ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বার অফ কমার্স সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাট চাষী, ব্যবসায়ীবৃন্দ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ পাটচাষ বৃদ্ধি ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্য ব্যবহারের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক
Link Copied