ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৬-৩-২০২৬ দুপুর ২:৫০
পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর ও যুবদলের আহ্বায়ক নিঝুম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং বিএনপির সদস্য বিশিষ্ট দানবীর সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল মোস্তফা খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, মনির তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জামসিদুর রহমান, গাজী হানিফ, জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহেরসহ পৌরসভা ও বিএনপির আহবায়ক মোশারফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার জিএস, যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম শিমুল, নাজিম কমিশনা ও 
বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তফা কামাল পাশা বলেন, সন্দ্বীপকে মাদকমুক্ত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার