ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৪:৫৮

পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন নেছারাবাদ উপজেলার পবিত্র ছারছিনা দরবার শরীফে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। এ সময় তিনি দেশ, জাতি ও পিরোজপুর-২ আসনের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী মাহমুদ হোসেনের সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তিনি পরে নেছারাবাদ থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নেছারাবাদ থানার ইনচার্জ মেহেদী হাসানের সঙ্গে মতবিনিময় করেন।

পরবর্তীতে নিজস্ব দলীয় কার্যালয় উদ্বোধনের উদ্দেশ্যে কার্যালয়ে পৌঁছালে সেখানে হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের কার্যালয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত সাইনবোর্ড ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সমর্থকরা তার কার্যালয়ে হামলা চালায়।

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাহমুদ হোসেন বলেন,এভাবে তো নির্বাচন হয় না। একজন প্রার্থী যদি নিজের এলাকায় নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাতে না পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব? সরকারের দায়িত্ব আমাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “নির্বাচনী প্রচারণা করতে এসে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।”

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ