রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রৌমারী উপজেলায় মাহে রমজান মাস উপলক্ষে ন্যাশনাল ফর অ্যালায়েন্স এর অর্থায়নে ও সেন্টার ফর সোস্যাল ডেভেলপম্য্যান্ট কুড়িগ্রাম সিএসডিকে’র সহযোগিতায় ৪৫ জন দরিদ্র পরিবারের মাঝে চাউল, সোয়াবিন তেল, গোলআলু, ডিম, মসুর ডাইল ও মুরগী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই আশ্রয়ণ কেন্দ্রে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার। এসময় আরো উপস্থিত ছিলেন সিএসডিকে’র সহকারি পরিচালক হারুন অর রশিদ সাকিল, মো. এরশাদুল হক মাস্টার, সাংবাদিক শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, আবু কাওসার লেবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে সিএসডিকে সামাজিক সংগঠনটি কাজ করে যাচ্ছে। রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন চর এলাকায় সংস্থাটির কার্যক্রম চালিয়ে আসছেন। ওইসব চর এলাকায় হত-দরিদ্রদের মাঝে ছাগল বিতরণও করা হয়েছে। উপকারভুগিরা ন্যাশনাল ফর অ্যালায়েন্স কর্তৃপক্ষ সহ সকলের জন্য দোয়া করেন।
আরমান / আরমান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ