মাঠজুড়ে সাদা কদম ফুল
গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পেঁয়াজের বীজ চাষ। তুলনামূলক কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় চলতি মৌসুমে অনেক কৃষকই পেঁয়াজের বীজ চাষে ঝুঁকেছেন। অনুকূল আবহাওয়া ও উর্বর জমির কারণে এবছর ফলন নিয়েও কৃষকরা আশাবাদী।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া পেঁয়াজের বীজ আবাদ এখন বাণিজ্যিক রূপ নিচ্ছে। চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় প্রায় ১৫৫ হেক্টর জমিতে তিনটি জাতের পেঁয়াজের বীজ আবাদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় মেটাল কিং, তাহেরপুরী এবং আরও একটি উন্নত জাত। এসব জাত উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
কৃষক আব্দুল খালেক বলেন, “প্রতিবছরই আমি পেঁয়াজের বীজ চাষ করি। এবছর উল্লেখযোগ্য পরিমাণ জমিতে চাষ করেছি। আবহাওয়া ভালো থাকলে লাভের সম্ভাবনা অনেক। তবে বৈশাখে শিলাবৃষ্টি বড় ঝুঁকি, শিলাবৃষ্টি হলে কদম নষ্ট হয়ে যায়। আমাদের কাছে পেঁয়াজের কদমের বীজ ‘কালো সোনা’—দাম বেশি, লাভও বেশি।”
কয়েকজন চাষি জানান, আগে তারা কেবল পেঁয়াজ উৎপাদন করতেন, এবার প্রথমবারের মতো বীজ আবাদ করেছেন। বাজারে চাহিদা ভালো থাকায় তারা লাভের আশা করছেন। তাদের মতে, সময়মতো সেচ, সার প্রয়োগ, আগাছা দমন ও রোগবালাই নিয়ন্ত্রণ করলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, “গোদাগাড়ীর মাটি ও আবহাওয়া পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। আমরা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে ভালো ফলন পাওয়া সম্ভব, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে রয়েছে।
স্থানীয় বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, উৎপাদন ভালো হলে গোদাগাড়ীর পেঁয়াজের বীজ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত