ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ৩:৪৮

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন,দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। দূর্নীতির বিষয়ে কোন অভিযোগ পেলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। রবিবার সকালে(১ মার্চ) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন- শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি, মাদক, সন্ত্রান, চাঁদাবাজী বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সকলকে নির্দেশ দেন। এছাড়া মাগুরা জেলা শিল্পকলা একাডেমি নির্মানে প্রয়োজনীয় জমি নির্ধারনে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। এবং জেলায় বন্ধ সকল প্রকল্প পূণরায় কাজ শুরুর জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করন। 
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ সকল দপ্তরের প্রধানরা। সভা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান জনগণের সুবিধার জন্য ৯টি স্থানে অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করেন। এ সময় সংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। মনোয়ার হোসেন খান জানান,
এ অভিযাগ বক্সে কোন ব্যক্তি অভিযোগ লিখে তার নিকট পৌছাতে পারবেন। এসব অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এর ফলে সাধারণ জনগন উপকৃত হবে এবং সরকাররের সাথে দূরত্ব কমে আসবে এবং জেলার নাগরিকরা সুবিধা পাবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত