ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ৪:১৪

যশোরের অভয়নগর উপজেলায় গাঁজাসেবনের অভিযোগে চার ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। আদালত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন।
রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাস (৫৫), একই গ্রামের কাশেম আলীর ছেলে ওসয়ার (৫৪), আনোয়ার বিশ্বাসের ছেলে খলিল বিশ্বাস (৬৫) এবং একতারপুর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মফিজুল হক (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের পশ্চিমপাড়ায় রাস্তার পাশে প্রকাশ্যে গাঁজাসেবনকালে তাদের আটক করা হয়। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নেওয়া হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ