ধামইরহাটে শিশু সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে মত বিনিময়সভা
নওগাঁর ধামইরহাটে শিশু সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বেলা ১১ টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়ার প্রোগ্রাম অফিসের আয়োজনে এপি কার্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধামইরহাটে এপি ম্যানেজার মানুয়েল হাসদা তার সভাপতিত্বে আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কার্যক্রম বিষয়ে মাল্টিমিডিয়ায় সাংবাদিকদের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশ নেন ধামইরহাট প্রেসক্লাবের সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সহ-সভাপতি আবুল বয়ান, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের আহবায়ক রেজুয়ান আলম, সদস্য সচিব মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আরাফ, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাবের সম্পাদক নুর সাইদ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ, সন্তোষ মিত্র, জুনিয়র প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার, শিশু সুরক্ষা অফিসার লিউনিডাস বৈদ্য, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাসদা প্রমুখ।
এ সময় সাংবাদিক নুরুল ইসলাম, হারুন আল রশিদ, আমজাদ হোসেন, নারী সাংবাদিক মোসা. শাহিনা ইয়াসমিন, মো. বদিউজ্জামান রেজা সহ বিভিন্ন প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ওয়ার্ল্ডকে শিশু সুরক্ষার পাশাপাশি শিশুদের মাদকে ও স্মার্ট ফোনে আসক্তি বিষয়ে ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন।
আরমান / আরমান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান