অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসাকে কেন্দ্র করে দ্রুত অর্থবিত্তের মালিক বনে যাওয়ার একাধিক ঘটনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও স্বল্প আয়ের চাকরিজীবী হিসেবে জীবনযাপন করলেও বর্তমানে কোটি টাকার সম্পদের মালিক হিসেবে পরিচিত হয়েছেন দুই ব্যক্তি—মামুনুর রশীদ ও আকাশ চৌধুরী। এলাকায় তারা যথাক্রমে ‘ক্যাসিনো মামুন’ ও ‘ক্যাসিনো আকাশ’ নামে পরিচিত।
স্বল্প আয়ের চাকরি থেকে বিত্তশালী অভিযোগ অনুযায়ী, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকুয়া গ্রামের বাসিন্দা মামুনুর রশীদ (মামুন) কয়েক বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। মাসিক ১০-১৫ হাজার টাকার আয়ে কোনোরকমে সংসার চলত। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে নবীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা এগোয়নি। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন তিনি।
স্থানীয় সূত্রের দাবি, ঢাকায় চাকরিকালীন সময় থেকেই অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত হন মামুন। ২০১৯ সালের পর থেকে তার আর্থিক অবস্থার নাটকীয় পরিবর্তন দেখা যায়। বর্তমানে তার নামে-বেনামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, জমি-জমা এবং বিলাসবহুল গাড়ির মালিকানার কথা এলাকায় আলোচিত। শহরে ‘ঢাকাইয়া ফুচকা হাউজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার কথাও জানা গেছে। এছাড়া প্রায় ৩০ লাখ টাকার ব্যক্তিগত গাড়ি ব্যবহার ও উল্লেখযোগ্য পরিমাণ জমি ক্রয়ের তথ্য স্থানীয়দের মুখে শোনা যায়। ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ের কথাও এলাকায় প্রচলিত রয়েছে।
এজেন্সির আড়ালে লেনদেনের অভিযোগ অভিযোগ রয়েছে, পর্দার আড়ালে থেকে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের—যেমন bKash, Nagad ও Upay—এজেন্সির মাধ্যমে অনলাইন জুয়ার লেনদেন পরিচালনা করা হয়। একাধিক সিম কার্ড ব্যবহার করে সীমিত সংখ্যক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয় বলেও অভিযোগ রয়েছে। এতে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।
একইভাবে করগাঁও ইউনিয়নের দুর্গাপুর (কামালপুর) গ্রামের আকাশ চৌধুরী, যিনি পূর্বে একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানে ডিএসও হিসেবে কর্মরত ছিলেন, বর্তমানে বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচিত। অভিযোগ রয়েছে, চাকরি ছেড়ে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে তিনি দ্রুত অর্থবিত্তের মালিক হয়েছেন। নিয়মিত ঢাকা যাতায়াত, দামী গাড়ি ভাড়া ব্যবহার এবং অভিজাত বাসায় বসবাস তার জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানান।
যুবসমাজে ভয়াবহ প্রভাব স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নবীগঞ্জের শত শত তরুণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেউ কেউ সর্বস্বান্ত হয়ে পড়ছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি উঠেছে। মান্দারকান্দি গ্রামে এক তরুণের আত্মহত্যার ঘটনাকে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেন এলাকাবাসী।
অভিযোগ আছে, নতুন ব্যবহারকারীদের প্রলুব্ধ করতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ডাউনলোড করে প্রথমে ৫০০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত জমা দিয়ে খেলা শুরু করানো হয়। এতে তরুণরা দ্রুত আসক্ত হয়ে পড়ছেন।
সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া
অভিযোগের বিষয়ে আকাশ চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত নন। বিলাসবহুল জীবনযাপনের আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান এবং সংবাদ প্রকাশ করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বলে জানা গেছে।
অন্যদিকে মামুনুর রশীদ বলেন, তিনি একজন বৈধ ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
এছাড়া স্থানীয়ভাবে কয়েকজন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও সিম কার্ড সরবরাহ ও লেনদেন সহায়তার অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তদন্তের দাবি এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-উৎস ও সম্পদের অনুসন্ধান করলে প্রকৃত চিত্র উদঘাটিত হবে। তাদের মতে, অনলাইন জুয়ার নেপথ্যের এজেন্ট ও আর্থিক নেটওয়ার্ক বন্ধ না হলে যুবসমাজকে এ ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে না।
আরমান / আরমান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা