ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৪:৫৯

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিযোগিদের অংশগ্রহণে কাবাডি, দাবা বালক ও বালিকাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২জানুয়ারি) বেলা ১১টায় দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি ও‌ দুমকি এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় ইনডোরে দাবা খেলা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে  উভয় ইভেন্টের শুভ উদ্বোধন করেন একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার, দুমকি এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাতানী আমীর উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ জব্বার হাওলাদার। কাবাডি খেলা পরিচালনা করেন মোঃ আসলাম হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম ও রমেশ চন্দ্র দাস। কাবাডি খেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাতানী আমীর উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হয়। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন