নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু
নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রথম দিন শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ শহরের কেডির মোড়ে নওগাঁ-৫(সদর) আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু প্রচার-প্রচারণা শুরু করেন। একই আসনে সকাল ১০ টায় সদরের শৈলগাছী ইউপির চকরামপুর থেকে নিবাচনী প্রচারনা শুরু করেন জামায়াতে ইসলামী মনোনিত প্রাথী আ,স,ম সায়েম।
এর আগেনওগাঁ-৫(সদর) আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু র নিবাচনী প্রচারনা উপলক্ষ্যে শহরের কেডির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, থানার পিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন- নওগাঁ বিএনপির ঘাটি। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর আছে।আমি আশাবাদী ভোটারার তাদের পছন্দের প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
এদিকে সকাল ১০টায় সদর উপজেলার মকরামপুর থেকেনিবাচনী প্রচারনা শুরু করেন জামায়াতে ইসলামী মনোনিত প্রাথী আ,স,ম সায়েম। এ সময় ভোটারদের কাছে উন্নয়ন ও নানা পরিবতনেরপ্রতিশ্রুতি দিয়ে দাড়িপাল্লায় ভোট প্রাথনা করেন। পাশাপাশি নিবাচনে জয়ের ব্যাপারেও আশাবাদি তিনি।
এ আসনে ৫জন সহ জেলার ৬টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী স্বতন্ত্র ও বিভিন্ন দলের ৩২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা