গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি, বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর সহায়তায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩০৫ নম্বর কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন এবং প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক কালবীন ছালিমা এবং প্রভাষক ইমরান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, পুঁজিবাজার বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র। এটি সুষ্ঠুভাবে পরিচালিত হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এজন্য বিনিয়োগের পূর্বে পুঁজিবাজার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণমূলক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied