ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে ভষ্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর গ্রামের কামাল উদ্দিন কালুর মুদি ও চায়ের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কামাল উদ্দিন কালু জানান, আমার এই দোকানই ছিলো আমার একমাত্র সম্বল। অগ্নিকান্ডে দোকানের অবকাঠামো ও মালামালসহ আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে স্থানীয় সুত্রে জানাযায়।
এদিকে সময়মত না পৌছানোর কারনে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন, ফায়ার সার্ভিসের গাফিলতির জন্য'ই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছে।এসময় ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা দিয়ে কুলবাড়িয়া বাজারে পৌছালে তাদেরকে অবরুদ্ধ করে জনতা ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকে।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের টিম লিডার ফরহাদ হোসেনের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় সরাসরি আমরা কোন সংবাদ পায়নি। ভুক্তভোগীরা ৯৯৯ লাইনে ফোন দিলে আমরা মেসেজ পাওয়া মাত্রই ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিই এক পর্যায়ে স্থানীয় জনতা আমাদের কে অবরূদ্ধ করে রাখে। পরে জনতা ভুল বুঝতে পেরে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন। তাৎক্ষনাত অবরুদ্ধতা এড়িয়ে আমরা ফায়ার সার্ভিসের টিম ঘটানাস্থল পরিদর্শন করি।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার